শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রেন্ডস এ্যান্ড ফ্যামিলির উদ্যোগে জার্মানিতে পিঠা উৎসব

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

জার্মানির ফ্রাঙ্কফুর্টে হয়ে গেল বাঙালির ঐতিহ্য ‘পিঠা উৎসব’। প্রবাসী বাঙালিরা তাদের নিজ নিজ অঞ্চলের বাহারি রকমের পিঠার পর্শা সাজিয়ে যেন বাঙালি ঐতিহ্যকে আলোকিত করেছে।

এই পিঠা উৎসবের শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সভাপতির স্বাগত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি নতুন প্রজন্মের প্রবাসী বাঙ্গালীদের চেতনায় লালন করা এই সংগঠনের প্রধান লক্ষ্য। যেন নতুন প্রজন্ম বিদেশের মাটিতে মাতৃভূমির দেশীয় সাংস্কৃতিকে ভুলে না যায়।


দীর্ঘদিন ধরে প্রবাসে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বাঙালি ঐতিহ্য তুলে ধরে আসছে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাঙালি ও বাংলাদেশিরা পিঠা প্রাঙ্গণে এসে যেন এক টুকরো বাংলাদেশকে অনুভব করেন। একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। শত শত প্রবাসীরা পিঠা মেলার উৎসব অংশগ্রহণ করে।

 

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রবাসী ফ্রেন্ডস এ্যান্ড ফ্যামিলির সদস্যরা নিজ নিজ অঞ্চলের ঐতিহ্যের সমন্বয়ে তৈরি বাহি পিঠা, ভাপা পিঠা ,দূত পূলি ,ঝাল পূলি ,পাটিসাপটা ,দুতপাকন ,বিবিখানা ইত্যাদি পিঠার বাহারে অনুষ্ঠানটি মুখরিত করে।

 


পিঠা উৎসবে মেয়েদের চেয়ার সেটিং ও শিশুদের জন্য কয়েকটি খেলার আয়োজন ছিলো। খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাংবাদিক ফাতেমা রহমান রুমাকে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির পক্ষ থেকে সম্মানিত করে।

প্রচন্ড হিম শীতল পরিবেশ থাকা সত্ত্বেও প্রবাসী বাঙালিরা পিঠা উৎসব এসে আনন্দে মুখরিত হয়।

 

ইউরোপের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আগত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত সংগঠন ফ্রেন্ডস এ্যান্ড ফ্যামিলি। প্রবাসে সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ।

বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যে সমৃদ্ধ এই উৎসব আগামীতে আবারও হবে বলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আশাবাদ ব্যক্ত করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD