শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

ফ্রান্সে অনিয়মিতদের নিয়মিত করার দাবিতে সমাবেশ

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২০

গত ৩০ মে ফ্রান্সের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে প্যারিসের রিপাবলিক এ সমাবেশের পর আজ ২০ শে জুন দুপুর ২ টায় পুলিশের অনুমতি সাপেক্ষেই Marché des solidarités এর উদ্যোগে প্যারিসের ন্যাশনে প্রায় চার লক্ষ “স পাপিয়ে বা বৈধ কাগজহীনদের নিয়মিত করণের দাবিতে শতাধিক সংগঠনের ব্যানারে অসংখ্য মানুষ সমাবেশে করে । ফ্রান্সের শ্রমিকদের স্বার্থরক্ষার প্রধান সংগঠন সি জি টি সহ অনেক সংগঠনের ইল দো ফসের শাখা সমাবেশে সরাসরি অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করে । এ সমাবেশে বাংলাদেশীদের সামাজিক সংগঠন ফ্রান্স শ্রমিক গ্রুপ, বি সি এফ , বরিশাল বিভাগীয় কমিনিউনিটি ফ্রান্স, রেমিটেনস ফাইটার ফ্রান্স সহ অনেক সংগঠন ও ব্যক্তিগন অংশ নিয়ে অনিয়মতদের নিয়মিত করার দাবি করেন । আন্দোলন সমন্বয়ক কমিটির মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে সারজি ইউনিভার্সিটি প্রফেসর ও বি সি এফ সহ সভাপতি নয়ন এন কে , ফ্রান্স শ্রমিক গ্রুপের সাধারণ সম্পাদক ওবায়দুললাহ কয়েস বক্তব্য রাখেন । সমাবেশে আগতরা বৈধতার জন্য নানা রঙের ব্যানার ফেস্টুন সহ নানা শ্লোগানে শ্লোগানে প্রকম্বিফত করে তুলে এলাকা।

তাদের মতে পৃথিবীতে মানবিকতা চর্চার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত ফরাসী সমাজব্যবস্থা। এরা মানবতাকে সবার উর্ধ্বে রাখে। এটাই ফরাসিদের সবচাইতে গর্বের বিষয়।

মানবতার এমন একটি দেশে ‘সঁ পাঁপিয়ে’ বা ‘কাগজহীন’ শব্দটি যায় না, কিছুতেই না। যে দেশে সকলের আশ্রয় মিলে, চিকিৎসা পায় , শিক্ষা মিলে, বাসস্থান মিলে, খাবার মিলে, – সে দেশে ‘কাগজহীন’ মানুষ লক্ষ লক্ষ এটা কোনোভাবেই মানবিক দেশের আদর্শের সাথে খাপ খায় না । করোনাকালে এই কাগজহীন ব্যক্তিরা নিদারুণ বৈষম্যের মধ্য দিয়ে জীবনযাপন করেছে। কাজ পায় নি, কাজ হারিয়েছে, কাজ করেও উপযুক্ত মজুরি পায়নি, কাজ করে সরকারকে ট্যাক্স দিয়েও তাদের রাষ্ট্রীয় বিধিবদ্ধ ব্যবস্থায় নিয়মিত হিসেবে স্বীকৃতি মিলেনি তাই অতি দ্রুত এদের বিনা শর্তে নিয়মিত করণের দাবি করে । কারণ ১৯৮১ এবং ১৯৯৭ সালে বহু অনিয়মতদের নিয়মিত করার নজির আছে ।
তাই করোনা সংক্রমণ শুরুর পর নিয়মিত করনের জন্য এপ্রিলের প্রথম দিকে ফ্রান্সের জন মিশেল লমবারট সহ ১০৪ জন সংসদ সদস্য নিজের স্বাক্ষর সম্বলিত চিঠি পাঠিয়েছিলেন প্রধান মন্ত্রী এডওয়ার্ড ফিলিপ বরাবর । কিন্তু ১৪ মে সংসদে এম’জিদ গেরহার্ড স্বরাষ্ট্রমন্ত্রী কিরসটোপ কাসটেনার ঢালাওভাবে নিয়মিত করনের দাবি নাকচ করে দিয়েছিলেন ।

তবে আন্দোলন সমন্বয়ক বক্তারা বলেন কোন দাবি বিনা আন্দোলনে হয়নি প্রয়োজনে আরও আন্দোলন করা হবে সরকারের সুমতির জন্য ।
পরে সমাবেশটি বিক্ষোভে রুপ নিয়ে ন্যাশন থেকে সটালিং গার্ড দিকে রওয়ানা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD