শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ফ্রাঙ্কফুর্টে সমাপ্ত হলো ‘দেশ স্কুল’ ও ‘দেশ পত্রিকার’ এক যুগ পূর্তী অনুষ্ঠান

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

গত ১০ই জুন,২৩ জার্মানির ফ্রাঙ্কফুর্টের সালবাউ গালুস চমৎকার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো শিক্ষা-সাহিত্য-সংস্কৃতির চেতনায় গঠিত প্রবাসী প্রতিষ্ঠান ‘দেশ স্কুল’ ও ‘দেশ পত্রিকার’এক যুগ। এক যুগ পূর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মোশারেফ হোসেন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন নিলুফা গুরগুরো।

দেশ স্কুল প্রতিষ্ঠাতা পরিচালক মিঠু কবির ঘোষণা করেন, ১২ বছর পূর্তি উপলক্ষ্যে দেশ স্কুলে যারা ভর্তি হবে তাঁদের কাছ থেকে ভর্তির জন্য কোনো অর্থ গ্রহণ করা হবে না।

একযুগ পূর্তি অনুষ্ঠানে ছিল দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক সন্ধ্যায় শৈল্পিক কলাকৌশলে দেশ স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক উপস্থাপনায় তুলে ধরেন বাংলাদেশকে। প্রতিবারের ন্যায় এ বছর সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী আগুন ও লুইপা। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন লাবন্য। দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে কাজী এনায়েতউল্লা ইনুকে দেওয়া হয় আজীবন সদস্য সম্মাননা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবু আজহার কবির।

প্রবাসে দেশ পত্রিকাটি পরিচালিত হয় ‘দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর’ মাধ্যমে। সংগঠনটির অন্যতম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সাহিত্য সাংস্কৃতির লালন ও প্রসারিত করা।

দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর পদকপ্রাপ্ত আফজাল হোসেন অনুভূতি প্রকাশ করে বলেন, গত দুই বছর আগে দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর এক যুগ পূর্তি হলেও করোনা মহামারীর কারণে সেই বর্ষপূর্তি উদযাপন করা সম্ভব হয়নি। মূলত: দেশ সাংস্কৃতিক গোষ্ঠী গড়ে তুলেছেন বাংলাদেশের সাংস্কৃতিকে তুলে ধরার জন্য। বিদেশে আমাদের নতুন প্রবাসী প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানোর জন্য।

দেশ সাংস্কৃতিক গোষ্ঠী একটি অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন। বিদেশে জন্ম নেওয়া ও বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি লালন করার জন্যই সংগঠনটি সৃষ্টি করা হয়েছে। দীর্ঘদিন ধরে বাঙালি বাংলাদেশীরা বিদেশে বসবাস করে আসছে, একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে কিন্তু বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা তাঁদের মধ্যে লক্ষ্য করা যায় না। বিষয়টি অনুধাবন করে ‘দেশ সাংস্কৃতিক গোষ্ঠী’ ও ‘দেশ স্কুল’ গঠন করে। যাতে এই প্রজন্মের সন্তানেরা বাংলা ভাষা- সাহিত্য-সংস্কৃতির চেতনা তাঁরা লালন করতে পারে।

প্রতিষ্ঠাতা পরিচালক মিঠু কবির বলেন,আমরা আশা করি প্রবাসে যারা আছেন তারা আমাদের সহযোগিতায় এগিয়ে আসবেন। যাতে আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে পারি সারা বিশ্বের কাছে। আমরা প্রতিবছর দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে ৫ থেকে ৬ টি অনুষ্ঠান করে থাকি। বাঙালির পিঠা উৎসব, বর্ষবরণ, একুশে ফেব্রুয়ারি, বিজয় দিবস ও ঈদ অনুষ্ঠানসহ বাংলাদেশের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসের বিভিন্ন স্থান থেক বাঙালিরা অনুষ্ঠানে আসেন। বাঙালির রং আর প্রাণবন্ততায় অনুষ্ঠানগুলোতে পূর্ণতা পায় বাংলাদেশের সংস্কৃতি। প্রবাসে আমরা অনুভব করি এক টুকরো প্রাণের মাতৃভূমি বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতিকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD