শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ফ্রাঙ্কফুর্টে আওয়ামীলীগের পক্ষ থেকে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

২৫ শে ফেব্রুয়ারি শনিবার বিকেলে জার্মান আওয়ামীলীগের পক্ষ থেকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ফ্রাঙ্কফুর্টের হাউস নিড অডিটরিয়ামে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ ফারুকের সভাপতিত্বে ও হেসেন ফ্রাঙ্কফুর্ট আওয়ামীলীগের সভাপতি নোমান হামীদের সঞ্চালনায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে আলোচনা পর্ব শুরু হয়।

শুরুতে ৫২’র ভাষা শহীদ, ৭৫ সালের ১৫ই আগষ্ট ও মুক্তিযোদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে নিরবতা পালন করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলওয়াত করেন আরাফাত হাসান, গীতা পাঠ করেন বরুণ চক্রবর্তী ও বাইবেল থেকে পাঠ করেন মি. মার্টিন।

ভাষা শহীদদের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন, ভাষা আন্দোলনের সফলতার হাত ধরেই এসেছিল স্বাধীনতা যুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দু’লক্ষ মা বোনের সম্ভমের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

জার্মানিতে ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটিকে আরো ঐক্যবদ্ধ, নতুন প্রজন্মকে বাংলা এবং বাংলাদেশ সম্পর্কে জানানোর উপর জোর দেন বক্তারা।বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করারও আহ্বান জানানো হয়। সংগঠনের সভাপতি বাংলাদেশ থেকে ভার্চূয়ালি আলোচনায় অংশগ্রহণ করেন।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন কামরুল আহসান সেলিম, শফিক মাক্স ট্রাউট, সোহাগ সেরনিয়াবাদ, মোহাম্মদ রিপন, মানিক মিয়া, মোখলেছুর রহমান পিন্টু, আফছানুন্নেছা খানম, হেসেন ফ্রান্কফুর্ট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফ রিচার্ড, মোফাজ্জল হোসেন খাঁন, কামরুল ইসলাম, মাখন সরকার, বরুন চক্রবর্তী ও অন্যান্য ।

মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় দেশাত্ববোধক ও গণসংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী রিয়েল আনোয়ার, নিম্মি কাদের ও রোকন ফয়সাল। কবিতা পাঠ করেন কবি মুনিব রিজওয়ান, প্রণব দাস ও শিশু শিল্পী আসমি ফ্রাঙ্কফুর্টে মহতি এই আয়োজনে উল্লেখযোগ্য বিশিষ্ঠ বাংলাদেশি কমিউনিটি ব্যাক্তিত্ব, নারী ও শিশুরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD