জার্মানবাংলা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেয়া মনোনয়ন পত্র বাছাইয়ের প্রথম দিন রোববার (২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ওয়াহিদুজ্জামান সরকারের ইশারায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কারান্তরীণ বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রটি বাতিল করেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসন থেকে নির্বাচনে প্রার্থী ছিলেন।
রিটার্নিং অফিসার মো. ওয়াহিদুজ্জামান নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু বেগম খালেদা জিয়ার পক্ষে এ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুটি মামলায় ১৭ বছরের কারান্তরীণ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের রায় স্থগিত, সাজা ভোগ বাতিল ও জামিন চেয়ে উচ্চ আদালতে আপিল করেছেন। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় উচ্চ আদালত সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।