শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

ফিরে যেতে চাই -জাহান সৈয়দ (মিনা)

জাহান সৈয়দ (মিনা)
  • প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২০
জাহান সৈয়দ (মিনা)।

‘ফিরে যেতে চাই’
জাহান সৈয়দ (মিনা)

এ কোন মোড়ে এনে দাঁড় করালো নিয়তি আমায়,
ফিরে যেতে অপারগ, গৃহ বন্দী আমি অসহায়।
ভাবিনি কখনো কোন দিন এমনটি হবে,
ক্ষুদ্র একটি জীবাণু পৃথিবী তোলপাড় করে দেবে।
নাগিনীর মতো বিরাজিছে সে, আচমকা ছোবল দিতে,
সারা বিশ্ব আজ রণক্ষেত্র তারই মোকাবেলাতে।
আবাল-বৃদ্ধ-বনিতা, সকলের উপর নজর আছে তার,
সাদা কালো, গরীব ধনী ভেদাভেদ নেই কোন আর,
শত্রু শুধু একটাই, এই পৃথিবীর মানুষ নামের প্রাণী,
হোকনা কেন সে গরীব কাংগাল, নয় বিলেতের রানী।
করোনার ঝড়ে বিদ্ধস্ত পৃথিবী, নিস্তব্ধ চারিপাশ,
এ কেমন ঝড় এলো কেড়ে নিতে হাজারো প্রাণের নিঃশ্বাস।
জানি সংকটের এই মুহূর্তে চলবেনা হওয়া ম্রিয়মাণ,
যেমন করে হোক রুখতে হবে এই অসংখ্য বলিদান।
ক্লান্ত আমি পরিশ্রান্ত আমি, সামাজিক দূরত্বের ভার
বয়ে বয়ে,
তাই আজ ফিরে যেতে চাই, আমার একাকিত্বের বেদনাকে সাথে নিয়ে।
ফিরে যেতে চাই আমি সেইখানে, সেই সুদূর দেশে,
যেখানে একদিন বেঁধেছিলাম নীড় দুজনে ভালোবেসে।
আমার ঘরকন্যা, আমার ফেলে আসা সংসার,
আপনজনের নৈকট্য আর সৃজনশীল বন্ধুদের ভালোবাসার সম্ভার।
হাত ছানি দিয়ে ডাকে আমায়, ডাকে সেই পরিচিত জনপদ সেই চারিপাশ,
কত যুগ ধরে যেন দেখিনি আমি আমার প্রিয় আবাস।
রান্না ঘরের কোনেতে রাখা রাতের রানী, বেলী আর হাস্নাহেনার গাছ,
হয়তবা কলির ভারে নুয়ে পড়েছে ওরা আজ।
সুগন্ধ ছড়িয়ে ফুটবে যখন, খুঁজবে কি ওরা আমায়?
আমার হাতের পরশ পেতে আকুল হবে যে সবাই।
শুভ্র তুষার গলে গিয়ে সেথায় উঁকি দেয় বুঝি বসন্ত,
নিঃশ্বাসে যেন পাই আমি সেই বরফ গলা ভেজা মাটির সোঁদা গন্ধ।
সামনের বাগানে টিউলিপ গুলো মনে হয় মাথাচাড়া দিয়ে চায়,
বসন্ত বাতাসে হেলেদুলে ওরাও কি খুঁজে আমায়?
কত হাসি আনন্দ, গল্প সেই খাবার টেবিলে আর শোবার ঘরের বিছানায়,
এমনি আরো কত শত মধুর স্মৃতি আজ মনে পড়ে যায়।
তাই আজ আমি ফিরে যেতে চাই, ফিরে যেতে চাই,
আমার পরিচিত সেই জগতে,
বুকের গহীনে একান্তে লালিত,
সেই ভালোবাসার
অলিতে গলিতে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD