শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

ফিফা বিশ্বকাপের পঞ্চম শিরোপা জয়ের লক্ষেই মাঠে নামবে জার্মানি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ মে, ২০১৮
  • হাবিবুর রহমান হেলাল 

ফুটবল জ্বরে কাঁপছে সারা বিশ্ব। আর মাত্র বাকি কয়েক দিন। এরই মধ্যে সমর্থকদের নিজের প্রিয় দলের পতাকা উড়ানোর প্রতিযোগিতা বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু। আলোচনা চলছে ফিফা বিশ্বকাপের সবচেয়ে সফল দল কোনটি? বেশীরভাগ ফুটবল ভক্তই ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা ও ইতালির নাম উচ্চারণ করবেন। শিরোপার মাধ্যমেই যদি সফলতা বিচার করা হয়, তাহলে ফুটবলের জাদুকর পেলের দেশ ব্রাজিলের নামটাই আগে আসে। কিন্তু মাপকাঠি টা যদি শিরোপা থেকে সরিয়ে সাফল্যের ধারাবাহিকতার দিকে নেয়া হয়, তাহলে জার্মানিকেই সবচেয়ে সফল দল বলা যেতে পারে। বলা হবেই বা না কেন। দলটির ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন। এছাড়া জার্মানি টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল। শুধু ১৯৩৮ সালের বিশ্বকাপ ছাড়া প্রতিবারই দলটি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছে। জার্মানির ৪টি বিশ্বকাপ শিরোপার সাথে আছে ৪ বার করে রানার্স আপ এবং থার্ড হওয়ার সুনাম। একমাত্র দল যারা প্রতি দশকেই প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় স্থানের মধ্যে নিজের সক্ষমতা ধরে রেখেছিল। বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশী ম্যাচ জিতার রেকর্ডও জার্মানির। ব্রাজিল থেকে একটি শিরোপা কম থাকলেও বিশ্ব ফুটবল আসরে অন্যতম সফল দল হিসেবে জার্মানির নামটাও চলে আসে। প্রতিবারের মতো এবারও পরিপূর্ণ এবং বিশ্বমানের স্কোয়াড নিয়েই রাশিয়া ফুটবল বিশ্বকাপ ২০১৮ খেলতে মাঠে নামতে যাচ্ছে নন্দিত ফুটবল দল জার্মানি। এবার দলটির লক্ষ্য একটাই ফুটবল বিশ্বকাপের পঞ্চম শিরোপা জয়ের দৃঢ় প্রত্যয়। জার্মানি শিরোপার কাছাকাছি থেকে চলে আসার বেদনাটা দূর করতেই এবার বিশ্ব শিরোপার সংখ্যা টা ৪ থেকে ৫ এ নিয়ে যেতে চায় দলটি। এ কারণেই অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি অনেক তরুণ খেলোয়াড়কেও কোচ কনফেডারেশন্স কাপে ঝালিয়ে নিয়েছেন। এবার অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে দারুণ একটি দল গঠন করেছে জার্মানি। ফলে জার্মান দলে যে দৃঢ় মনোভাব দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার তারাই। এইজন্য না যে, তাদের দলে ভালো খেলোয়াড় আছে, তারা শিরোপার দাবিদার কারণ তারা জার্মানি। এদিকে সর্বশেষ ২৩ ম্যাচের মধ্যে পরাজয় হয়েছে মাত্র একটিতে জার্মানি। বাছাইপর্বেও প্রতিপক্ষদের উড়িয়ে দিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে কোচ জোয়াকিম ল মূল-এর দল। তার বিশ্বাস এবারের জার্মান ফুটবল দল পঞ্চম শিরোপা জয়ের জন্য যেকোনো বাধাই অতিক্রম করতে প্রস্তুত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD