শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব খরা, দাবানল ও পানির সংকটে জার্মানি, সঙ্গে রাজনৈতিক উত্তাপ ও নিরাপত্তা উদ্বেগ মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই – ‘বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বন্ধ পাটকল চালু করতে প্রাণ-আরএফএল ও হ্যামকোর সঙ্গে চুক্তি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উত্তরাঞ্চলের সমৃদ্ধি: ত্রাণমন্ত্রী ফ্রাঙ্কফুর্ট ও আশপাশে গুরুত্বপূর্ণ পাঁচ ঘটনা: রেলপথে বিঘ্ন, দাবানল, যানজট, বিমানবন্দর অভিযান ও সূর্যগ্রহণের প্রস্তুতি

ফিফা বিশ্বকাপের জমকালো উদ্বোধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

জার্মান-বাংলা স্পোর্টস ডেস্ক: জমকালো অনুষ্ঠান দিয়ে উদ্বোধন হল ফুটবল বিশ্বের মহাযজ্ঞ রাশিয়া বিশ্বকাপ। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে  শুরু হয় ২১ তম বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। তবে সন্ধ্যা সাড়ে ৭টায় থেকেই শুরু হয়ে যায় অন্যন্য পর্ব। ফিফা প্রেসিডেন্টের  ‎জিয়ান্নি ইনফান্তিনোর ভাষণের মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান পর্ব।

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার আধ ঘণ্টা আগে এবারের বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেছিলেন ২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ অধিনায়ক ইকার ক্যাসিয়াস। রাশিয়ার মাঠের প্রথম বিশ্বকাপের পর্দা ওঠার শুরুটা হয়েছিল সেখান থেকেই। এরপর মস্কোর মাঠে ঢোকেন আইদা গারিফুলিনা। রুশ এই নারী শিল্পী থাকতে থাকতেই মাইক্রোফোনে হাতে দেখা মেলে ইংলিশ তারকা রবি উইলিয়ামসের। মাঝে ৩২ দেশের পতাকা নিয়ে করা হয় মাঠ প্রদক্ষিণ। সঙ্গে ৫০০ নৃত্যকর্মী আর জিমন্যাস্টদের মনোমুগ্ধকর নৈপুণ্য তো ছিলই।

এরপর বিশ্বকাপ ও ফুটবল নিয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আয়োজক দেশের প্রধান হিসেবে তিনি ফুটবলের গুরুত্ব তুলে ধরেন। ফুটবলের প্রতি রাশিয়ানদের ভালোবাসা তুলে ধরে তিনি এভাবে, ‘আমরা ফুটবলকে সত্যি ভালোবাসি। ১৮৯৭ সালের প্রথম ম্যাচ থেকেই খেলাটার প্রেমে পড়ে গেছি আমরা। আশা করছি ভক্ত ও দলগুলো রাশিয়ার সময়টা উপভোগ করবে।’

উদ্বোধনী আসরের পর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় শুরু হয় ফিফা বিশ্বকাপ-২০১৮ এর প্রথম ম্যাচ। স্বাগতিক রাশিয়া সৌদি আরবের মুখোমুখি হয়েছে ম্যাচটিতে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD