শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ

ফটোগ্রাফার শহীদুল আলম ৭ দিনের রিমান্ডে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৬ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা ২৪ ডটকম: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় অান্তর্জাতিক ফটোগ্রাফার এবং দৃক ফটো গ্যালারির প্রতিষ্ঠাতা শহীদুল আলমকে সোমবার (৬ আগস্ট) আদালতে হাজির করে পুলিশ। মামলার তথ্য উদঘাটনের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মোহাম্মাদ আছাদুজ্জামান নূর এই আদেশ দেন।

আসামি শহীদুল আলমকে বিকেল সাড়ে ৫টার দিকে আদালতে হাজির করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি শহীদুল আলম তাঁর ফেসবুক টাইমলাইনের মাধ্যমে দেশি-বিদেশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে কল্পনাপ্রসূত অপপ্রচার করে। এর মাধ্যমে জনসাধারণের বিভিন্ন শ্রেণিকে শ্রুতিনির্ভর (যাচাই-বাছাই ছাড়া কেবল শোনা কথা) মিথ্যা তথ্য উপস্থাপন করে উসকানি দিয়েছেন, যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। সরকারকে প্রশ্নবিদ্ধ ও অকার্যকররূপে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করেছেন।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, আসামি শহীদুল আলম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ জনমনে ভীতি ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্র এবং তা বাস্তবায়নের জন্য ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করেছেন। তবে শহীদুল আলমের পক্ষে আইনজীবী সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এই দুই আইনজীবী আদালতকে বলেন, শহীদুল আলমকে রিমান্ডে নেয়ার কোনো যৌক্তিকতা নেই। তাঁরা আদালতকে বলেন, শহীদুল আলমকে ধরে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে।

এ সময় আইনজীবী সারা হোসেন শহীদুল আলমের কাছ থেকে তাঁর বক্তব্য শোনার জন্য আদালতের কাছে আবেদন করেন। আদালতের অনুমতি নিয়ে শহীদুল আলম কীভাবে গ্রেপ্তার হন, কীভাবে তাঁকে নির্যাতন করা হয় সেই বর্ণনা তুলে ধরেন।

আদালতের কাছে শহীদুল আলম দাবি করেন, গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরপরই তাঁকে গাড়িতে তোলা হয়। তখন তাঁর চোখ বেঁধে ফেলা হয়। হাতে পরানো হয় হ্যান্ডকাপ। শহীদুল আলম আদালতকে বলেন, ‘আমাকে দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসা করা হয়। আমাকে সারা রাত হ্যান্ডকাপ পরিয়ে রাখা হয়।’

শহীদুল আলমকে খালি পায়ে আদালতে তোলা হয়। আইনজীবী সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া আদালতকে বলেন, শহীদুল আলম একজন আন্তর্জাতিক খ্যাতিমান ফটোগ্রাফার । এ সময় শহীদুল আলমের আইনজীবীরা উচ্চ আদালতের নির্দেশনা পড়ে শুনিয়ে আদালতকে বলেন, পুলিশ এভাবে কাউকে নির্যাতন করতে পারে না।

সারা হোসেন আদালতকে বলেন, শহিদুল আলমকে যাঁরা গ্রেপ্তার করেছেন তাঁরা তাঁদের পরিচয় দেননি। ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার কথা জানাতে হয়, তা জানানো হয়নি। সারা হোসেন তখন আদালতকে এ ঘটনা তদন্ত করার দাবি তুলে ধরেন আদালতের কাছে।

অবশ্য আদালতের কাছে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আরমান আলী দাবি করেন, আসামি শহীদুল আলম কল্পনাপ্রসূত কথা বলতে পছন্দ করেন। তাঁর সহযোগী আসামিদের গ্রেপ্তারের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত তখন এই পুলিশ কর্মকর্তার কাছে জানতে চান, ‘আসামি শহীদুলের ফেসবুকের আকসেস নিতে পেরেছেন কি না?’
তখন তিনি জানান, আসামির মোবাইল ফোন জব্দ করা হয়েছে। কিন্ত ফোনের পাসওয়ার্ড জানা যায়নি।

তখন আইনজীবী সারা হোসেন আদালতকে বলেন, কেন পুলিশ শহীদুল আলমের ১০ দিনের রিমান্ড চাইছে? সবই তো পুলিশ পেয়ে গেছে। উভয় পক্ষের কথা শুনে শহীদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে এজলাস ত্যাগ করেন বিচারক।

পরে শহীদুল আলমের আইনজীবী সারা হোসেন সাংবাদিকদের কাছে বলেন, ‘মঙ্গলবার (৭ আগস্ট) এই রিমান্ড আদেশ স্থগিত চেয়ে হাইকোর্ট আবেদন করা হবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD