শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

প্রেসিডেন্ট সি চিন পিং পলিট ব্যুরোর স্থায়ী সদস্যদের নিয়ে বিপ্লবের স্মৃতিবহুল স্থান পরিদর্শন

শুয়েই ফেই ফেই, বেইজিং:
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্যের নিয়ে শায়ানসি প্রদেশের ইয়ান আন শহরের বিপ্লবের স্মৃতিবহুল স্থান পরিদর্শন করেছেন।

ইয়ান আন হল চীনে বিপ্লবের পবিত্র জায়গা, নয়া চীনের সূতিকাগার। সি চিন পিং ইয়ান আনে পৌঁছার পর প্রথমে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পুরোনো স্থান-ইয়াং চিয়া লিং বিপ্লবের পুরানো স্থান পরিদর্শন করেছেন। ১৯৩৫ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত মাও সে তুংসহ প্রবীণ বিপ্লবীরা ইয়ান আনে ১৩ বছর অবস্থান করেছিলেন। এর মধ্যে ৯ বছরই ইয়াং চিয়া লিংতে ছিলেন।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেশ কয়েকবার এখানে এসেছেন। তিনি বলেন, ইয়ান আনে আসলে স্থানটি পরিদর্শন করতে চান। যা ইয়ান আন সময়ে সিপিসি চীনের বিপ্লবকে নেতৃত্ব দেয়ার সাক্ষী। যা একটি বইয়ের মতো, প্রত্যেক বার আসলে নতুন শক্তি অর্জন করা যায়।

১৯৩৮ সালের নভেম্বর থেকে ১৯৪৩ সালের অক্টোবর পর্যন্ত মাও জে তোং এখানে থাকতেন।

পরে সি চিন পিং ইয়ান আন বিপ্লব স্মৃতি মিলনায়তন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ইয়ান আন চীনের কমিউনিস্ট পার্টির উন্নয়নের চেতনা লালন করে, চীনের বিপ্লবের জয় সমর্থন করে। চীনের বিপ্লব বিরাট অবদান রেখেছে। আমাদের সবসময় তা মনে রাখতে হবে।

এবারের পরিদর্শনে সি চিন পিং জোর দিয়ে বলেন, ইয়ান আন চেতনা হল সিপিসি’র শ্রেষ্ঠ ঐতিহ্যের প্রতিফলন। এর প্রধান বিষয় হলো সঠিক রাজনৈতিক পথে অবিচল থাকা, চিন্তাধারা মুক্ত করা এবং বাস্তবভিত্তিক চিন্তা করা। জনগণের সর্বাত্মক সেবা করা এবং স্বনির্ভর হওয়া।

চৌ আন লাইয়ের পুরোনো বাসভবন
এই পরিদর্শনে সি চিন পিং জোর দিয়ে বলেন, সিপিসি’র সব সদস্যের উচিত জনগণ-কেন্দ্রিক চিন্তাধারা বিভিন্ন কাজে লাগানো, কার্যকরভাবে অভিন্ন ধনী হওয়া জোরদার করা, যাতে আধুনিকায়নের সুফল আরো বেশি জনগণের কাছে পৌঁছানো যায়।

লেখক: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD