শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল উত্তর-পূর্ব এশিয়ায় জয়-জয় উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান ভূমিধসপ্রবণ নেপালে আবহাওয়া ও স্যাটেলাইটভিত্তিক সহায়তা জোরদার করেছে চীন মিয়ামি বিমানবন্দরে রানওয়ে অতিক্রম করে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ব্যাঘাত, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান সেনাপতি ও গোয়েন্দাপ্রধান নিয়োগে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেওয়ার প্রস্তাব

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

তিন বাহিনীর প্রধান এবং দুই গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার মহাপরিচালক – ডিজিএফআই ও এনএসআই-নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। এর আগের দিন, বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আরেক বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব পুনঃনির্ধারণ বিষয়ে একটি ধারণাপত্র রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগে সরাসরি সিদ্ধান্ত নিতে পারেন। বাকি সব ক্ষেত্রে তাঁকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসরণ করতে হয়। ঐকমত্য কমিশনের প্রস্তাবে আরও ৯টি গুরুত্বপূর্ণ নিয়োগেও রাষ্ট্রপতিকে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

এই নিয়োগগুলোর মধ্যে রয়েছে:

  • অ্যাটর্নি জেনারেল
  • জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য
  • তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্য
  • বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
  • আইন কমিশনের চেয়ারম্যান
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর
  • বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সদস্য
  • এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য
  • বিটিআরসি চেয়ারম্যান ও সদস্য

অধ্যাপক আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এসব বিষয়ে ঐকমত্য গঠনের চেষ্টা চলছে। প্রস্তাবগুলো গ্রহণযোগ্য হলে সংবিধান সংশোধনের মাধ্যমেই তা কার্যকর করতে হবে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা দ্রুত শেষ করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD