শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

প্রধানমন্ত্রীর নির্দেশে বেতন বাড়ল পোশাক শ্রমিকদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: শ্রমিকদের মজুরি বাড়িয়ে নতুন বেতন কাঠামোর ঘোষণা দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে শ্রমিকদের মজুরির সাতটি গ্রেডের মধ্যে ৬টি গ্রেডেই বেতন বাড়বে।

রোববার (১৩ জানুয়ারি) পোশাক মালিক ও শ্রমিকদের সঙ্গে সচিব কমিটির ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমিকদের সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

এসময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শ্রম সচিব আফরোজা খান, বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, পোশাক কারখানা মালিকদের পক্ষে বিজিএমই’ সভাপতি সিদ্দিকুর রহমান, সালাম মুর্শেদী এমপি, আতিকুর রহমান, শফিউল ইসলাম মহিউদ্দিন, এ কে আজাদ এবং শ্রমিকদের পক্ষে নাজমা আকতার, ফজলুল হক মন্টু, আমিরুল ইসলাম আমিন প্রমুখ।

সংশোধিত কাঠামো অনুসারে এখন থেকে এক নম্বর গ্রেডে মজুরি হবে ১৮ হাজার ২৫৭ টাকা। আগে এই গ্রেডে মজুরি ছিল ১৭ হাজার ৫১০টাকা। দুই নম্বর গ্রেডে মজুরি হবে ১৫ হাজার ৪১৬ টাকা। আগে এই গ্রেডে শ্রমিকদের মজুরি ছিল ১৪ হাজার ৬৩০ টাকা। তিন নম্বর গ্রেডে এখন থেকে মজুরি হবে ৯ হাজার ৮৪৫ টাকা। আগে এই গ্রেডে শ্রমিকদের মজুরি ছিল ৯ হাজার ৫৯০ টাকা। চার নম্বর গ্রেডে সংশোধিত কাঠামো অনুযায়ী শ্রমিকদের মজুরি হবে ৯ হাজার ৩৪৭ টাকা। আগে এই গ্রেডে শ্রমিকদের মজুরি ধরা হয়েছিল ৯ হাজার ২৪৫ টাকা। পাঁচ নম্বর গ্রেডে সংশোধিত বেতন কাঠামো অনুয়ায়ী এখন থেকে শ্রমিকদের মজুরি হবে ৮ হাজার ৮৭৫ টাকা যা আগে ছিল ৮ হাজার ৮৫৫ টাকা। ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে মজুরি কাঠামোতে কোনও পরিবর্তন আনা হয়নি।

বৈঠক শেষে নতুন মজুরি কাঠামো অনুমোদন করে তাতে শ্রমিক নেতারা স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন মুন্নুজান সুফিয়ান।

দু’একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন মজুরি কাঠামো কার্যকর হবে গত ডিসেম্বর থেকে, যা আগামী ফেব্রুয়ারির মাসের বেতনের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD