শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

প্রধানমন্ত্রীর কাছে ড. কামাল হোসেনের ১০ সময় নিবেদন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চান সংবিধান প্রণেতা, গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যে প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন। এজন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি ১০ মিনিট সময় নিবেদন করেছেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে কোটা সংস্কার ও নিরাপদ সড়কে দাবিতে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে আয়োজিত সভায় এসব কথা বলেন ড. কামাল হোসেন। জাতীয় ঐক্য প্রক্রিয়া ওই সভার আয়োজন করে।

ড. কামাল হোসেন বলেন, ‘গত মাসে দেশে যা কিছু ঘটেছে তা দেখে মনে হয়, দেশ আগের পাকিস্তান হয়ে গেছে। পুলিশ ছাড়া একটি রাষ্ট্র চলতে পারে না। দেশে যে সংবিধান রয়েছে, এর প্রতি সবার শ্রদ্ধা জানানো উচিত। দেশের পুলিশকে এ থেকে শিক্ষা নেওয়া উচিত।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, আমি আপনার সঙ্গে দেখা করবো। তিনি (প্রধানমন্ত্রী) অনেক ব্যস্ত, রাষ্ট্রের অভিভাবক হিসেবে কাজের চাপ থাকে উনার অনেক। তারপরও যদি ১০ মিনিট সময় দেন, তবে তার সঙ্গে দেখা করে কিছু কথা বলবো। কোটা সংস্কার এবং নিরাপদ সড়কের আন্দোলন নিয়ে আমাদের কিছু কথা লিখিত আকারে আপনার কাছে পাঠিয়ে দেবো। আমি আশা করি, আমাদের কথাগুলো আমলে নেবেন।

এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী উদ্দেশ্যে আরো বলেন, আমরা সংবিধান নিয়েও আপনার সাথে কথা বলতে চাই। আমরা চাই আপনি সংবিধান মেনে দেশ চালান। সংবিধানকে মেনে চলেই ভালো কাজ সম্ভব। সংবিধানকে অমান্য করে কোনো ভাল কাজ সম্ভব নয়।

রাষ্ট্রের মালিক হিসেবে জনগণকে সরকারের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘এদেশের জনগণ কখনো অন্যায়কে মেনে নেয়নি।’

ড. কামাল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু যেগুলো লিখে গেছেন সংবিধানে অক্ষরে অক্ষরে আমরা পালন করব। এক নম্বর উনি লিখে গেছেন এ দেশের জনগণ এ রাষ্ট্রের ক্ষমতার মালিক। ৩০০ আসন নিয়ে এলেও এটা মুছে দেওয়ার ক্ষমতা কেউ পাবে না।’

ড. কামাল আগামী ২২ সেপ্টেম্বরের নাগরিক সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহবান জানান।

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেন, কোনোভাইে নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এমন বর্বও হামলা কেউ সমর্থণ করেনা। তিনি বলেন, প্রধানমন্ত্রীই চাইলে অবশ্যই গ্রেফতারকৃত শিক্ষার্থীদের ক্ষমা করে দিতে। এটা করা হলে জাতি চিরদিন তার কথা মনে রাখবে।

অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান, ডাকসু’র সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং গণফোরাম নেতাদের মধ্যে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আ.ও.ম শফিকউল্লাহ, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদসহ জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সদস্য সচিব আ.ব.ম মোস্তাফা আমীন বক্তব্য রাখেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD