শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

পুলিশের নতুন ইউনিফর্ম সীমিত পরিসরে চালু

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

পূর্ব ঘোষণা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যদের নতুন পোশাক পরার কথা থাকলেও বাস্তবে তা সীমিত পরিসরে সরবরাহ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সব সদস্যের জন্য ইউনিফর্ম প্রস্তুত না হওয়ায় শুরুতে মেট্রোপলিটন পুলিশ ও বিশেষ ইউনিটের কিছু কর্মকর্তাকে নতুন পোশাক দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে দেশের সকল পুলিশ সদস্যই এই নতুন পোশাকে অন্তর্ভুক্ত হবেন।

নতুন পোশাকে আগের গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে এসেছে লোহার রঙের ডিজাইন। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) দেশের সব মেট্রোপলিটন এলাকায় ইউনিফর্মটি চালু হচ্ছে। পরে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটেও এটি কার্যকর করা হবে।

জুলাই অভ্যুত্থানের পর নানা কারণে পুলিশ বাহিনী সমালোচনার মুখে পড়ে। বাহিনীর সংস্কার এবং ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। সেই প্রেক্ষিতে সরকার নতুন পোশাকের অনুমোদন দেয় এবং বর্তমানে তার ধারাবাহিক বাস্তবায়ন শুরু হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD