শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরুজালী ইউনিয়নে সম্মেলনকে কেন্দ্র করে সরব হচ্ছে আওয়ামী রাজনীতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি :গাজীপুর সদরের পিরুজালি ইউনিয়নে জমে উঠছে আওয়ামী লীগের তৃণমুল রাজনীতি । ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলনকে সামনে রেখে নেতা কর্মীরা সরব ও চ্ঙ্গাা হচ্ছে ।
আগামি ১৫ অক্টোবরের মধ্যেই অনুষ্ঠিত হবে এ ইউনিয়নের সম্মেলন । দীর্ঘদিন যাবত ওই ইউনিয়নে আহবায়ক কমিটির মাধ্যমে চলছে আওয়ামী রাজনীতি । সম্মেলন না হওয়ায় কর্মীদের মাঝে পদ পদবী নিয়ে হতাশাও ছিলনা । উপজেলা পরিষদ নির্বাচনে কর্মীরা সুসংগঠিত হয়েই মাঠে কাজ করে । পিরুজালী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জিয়ারত হোসেন সিকদার, যুগ্ম আহবায়ক ডা. মো. আনোয়ার হোসেন সম্মেলনে সভাপতি

পদে প্রার্থী হতে যাচ্ছেন । এদের মধ্যে দুজনেই করছেন লবিং ।যুগ্ম আহবায়ক ডা. মো. আনোয়ার হোসেন বলেন , সম্মেলনে ভোটিং হলে তিনি এগিয়ে থাকবেন । এলাকায় কর্মীদের মাঝে তার গ্রহনযোগ্যতা রয়েছে বেশী । আন্দোলন সংগ্রামে যথেষ্ঠ ভুমিকা রাখেন বলে ডা. আনোয়ার হোসেন জানান ।

সাধারন সম্পাদক প্রার্থী ঘোষণা দিয়ে কর্মী ও কাউন্সিলর ভোটারদের সাথে যোগাযোগ করছেন আক্তারুজ্জামান মেম্বার ও বানাজ উদ্দিন । দুজনেই কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত বলে একাধিক আওয়ামী লীগ কর্মী জানান ।গাজীপুর সদর উপজেলার পিরুজালী ছাড়াও মির্জাপুর , ভাওয়াল গড় ও বাড়িয়া ইউনিয়নে আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে সরব হচ্ছে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের রাজনীতি ।

সদর আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন দুলাল জানান, বিগত সময়ের দলীয় কার্যক্রম দেখেই সম্মেলনে দায়িত্ব দেয়া হবে । নেতা বাছাইয়ে শীর্ষ পদে প্রয়োজনে ভোটিং হবে বলেও জানান মোশারফ হোসেন দুলাল ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD