শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

পাত্রির কাছে নগ্ন সেলফি দাবি করে হবু বর, অবশেষে হাতকড়া পড়ে শ্রীঘরে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ডেস্ক রিপোর্ট

বিয়েতে সোনা নয়, দাবি একটা নগ্ন সেলফির। হবু বর জিতেন্দ্র রামকৃষ্ণ এমনটাই দাবি করেছিলেন পাত্রীপক্ষের কাছে। শেষমেশ অবশ্য সেলফি নয়, পুলিশের হাতকড়া ওঠে পাত্র সমেত গোটা পরিবারের হাতে৷ ঘটনা ভারতের মুম্বাই শহরের থানের।

৩৩ বছর বয়সী জিতেন্দ্রর বিয়ে ঠিক হয়েছিল তার বাড়ির কাছেই৷ বিয়ের কথা পাকা হওয়ার পর থেকেই পাত্রীর কাছে একটি সেলফির দাবি জানাতে থাকে জিতেন্দ্র৷ তবে তা যেমন তেমন সেলফি হলে চলবে না, হতে হবে নগ্ন সেলফি৷ পাত্রী কিছুতেই হবু বরের সেই প্রস্তাবে রাজি না হলে অন্য পথ দেখেন জিতেন্দ্র৷ তখন ৩ লাখ পণের জন্য সে উঠেপড়ে লাগে৷

বারবার জিতেন্দ্র জানাতে থাকে, তার দাবি পূরণ হলে তবেই বিয়ে, নইলে বিয়ে নয়৷ পাত্রপক্ষের এমন ব্যবহারে বিরক্ত হয়ে পাত্রীপক্ষ বিয়ে বাতিল করে দেন৷ শুধু তাই নয়, নগ্ন সেলফি ও পণ চাওয়ার কথা জানিয়ে তারা সেই পাত্র ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগও করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে জিতেন্দ্রসহ তার পরিবারের সদস্যদের গ্রেফতারও করেছে পুলিশ৷

জানা গেছে,  সব ছেড়ে নগ্ন সেলফির দাবি ছিল জিতেন্দ্রর পাতা ফাঁদ৷ বিয়ে ঠিক হওয়ার বিষয়টিকে কাজে লাগিয়ে আরও টাকা পণ হিসেবে আদায় করাই ছিল তার লক্ষ্য৷ সেলফি হাতে পেলেই সে ব্ল্যাকমেল শুরু করত বলেই মনে করছেন কেউ কেউ৷

কারও কারও মতে, এ বিকৃত মানসিকতারই পরিচয়৷ আজকের দিনেও বিবাহ নামক সামাজিক প্রতিষ্ঠানটি কোন অবস্থানে দাঁড়িয়ে আছে, তাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জিতেন্দ্র ও তার পরিবার৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD