শিরোনাম :
বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ খেলাধুলার সঙ্গে আত্মরক্ষার শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট চালুর পরিকল্পনায় সরকার বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা চালুর তাগিদ দিল ভারতের সংসদীয় কমিটি মরক্কো-স্পেন সীমান্তে অভিবাসীদের ঢল, প্রাণ গেল ৫৭ জনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু

পাকুন্দিয়ায় মাদক বিরোধী ও ট্রাফিক আইন মানতে শিক্ষার্থীদের শপথ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধূমপান, মাদক বিরোধী ও ট্রাফিক আইন মেনে চলার লক্ষ্যে শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ২ হাজার শিক্ষার্থী এ শপথ গ্রহণে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের শথপ বাক্য পাঠ করান কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলাম। জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পিপুল ডেভেলাপমেন্ট প্রসেস (পিডিপি) এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এ উপলক্ষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ শেষে বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহম্মদ মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলাম। হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, পিপুল ডেভেলাপমেন্ট প্রসেস (পিডিপি) চেয়ারম্যান ও আরটিভির জেলা প্রতিনিধি আ.ন.ম তানভীর হায়দার ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কিশোরগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকার, পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম সরকার পিপিএম, ওসি (তদন্ত) মো. মালেক খসরু খান। অন্যদের মাঝে বক্তব্য দেন, পাকুন্দিয়া প্রেসক্লাব সভাপতি এমএ রশীদ ভূঁইয়া, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ: হান্নান, জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি মো. তৌফিকুজ্জামান, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আমিনুল হক, সহকারি শিক্ষক আল আমিন প্রমুখ।

প্রধান অতিথি জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে। যদি কোন স্থানে মাদক ক্রয়-বিক্রয় হয় তাহা স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করার জন্য শিক্ষার্থীদেরকে আহবান করেন। সে ক্ষেত্রে সন্ধানদাতার বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হবে বলে আশ্বাস দেন।

এছাড়াও নিরাপদ সড়কের জন্য তিনি ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন এবং নিজ নিজ জায়গা থেকে তা মেনে চলার জন্য বলেন। এ সময় শিক্ষার্থীরা পাকুন্দিয়া-কিশোরগঞ্জ রাস্তায় বিদ্যালয় ও কলেজের সামনে ৫টি স্পিডব্রেকার স্থাপনের জন্য প্রধান অতিথিকে অনুরোধ করেন। পরে প্রধান অতিথি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবহিত করে দ্রæত তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD