শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

পর্তুগাল ছাত্রলীগের নির্বাচনী প্রচারণা ও প্রবাসী সমাবেশ অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনে নৌকাকে আবারো বিজয়ী করতে শুক্রবার পর্তুগালের রাজধানী লিসবনের বেঙ্গল রেস্টুরেন্টে, পর্তুগাল ছাত্রলীগ কতৃক নির্বাচনী প্রচারনা ও প্রবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিপলু আহমেদের সভাপতিত্বে এবং পাপলু আহম্মেদ ও জাহিদ হাসান সোহাগের পরিচালনায় উক্ত নির্বাচনী প্রচারনা ও প্রবাসী সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর আওয়ামী লীগের ত্রান ও পুনর্বাসন সম্পাদক আব্দুর রহিম শামিম। বিশেষ অতিথী ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও হাবীবুর রহমান, নজরুল ইসলাম সুমন, মেক্স আলম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রনি হোসাইন।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারনা ও প্রবাসী সমাবেশের সূচনা হয়।

এই সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে আজ নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হচ্ছে এবং বাংলাদেশের ৯০ ভাগ ঘরে আজ বিদ্যুৎ পৌঁছেছে ও আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়িত হবে। আজকে বিশ্ব নেতৃবৃন্দও স্বীকার করছেন দক্ষিণ এশিয়ার সেরা নেতা শেখ হাসিনা। তার এই অগ্যযাত্রায় ঈর্ষান্বিত হয়ে তাকে বার বার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে।

অন্য যেকোন সময়ের তুলনায় এখন আওয়ামীলীগের জনপ্রিয়তা অনেক বেশী। স্থানীয় সরকার নির্বাচনে সেটা প্রমানিত হয়েছে। বাংলাদেশের মানুষ আর দুর্নীতিবাজ তারেক রহমান ও খালেদা জিয়াকে ক্ষমতায় দেখতে চায় না। তাই আ’লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় পুনরায় ভোট দেয়ার আহবান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন হাসান ভূইয়া, লিকসন মিয়া, সোহেল খান সোহেল, নওস্বাদুর রহমান ইমন, সোহেল রানা, কামরুল হাসান লিজু, এ এইচ নোভেল, সেলিম আহম্মেদ, আরিফ হোসেন মৌসুম, আক্তার হোসেন, নুরুল ইসলাম রাজিব প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD