শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল উত্তর-পূর্ব এশিয়ায় জয়-জয় উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান ভূমিধসপ্রবণ নেপালে আবহাওয়া ও স্যাটেলাইটভিত্তিক সহায়তা জোরদার করেছে চীন মিয়ামি বিমানবন্দরে রানওয়ে অতিক্রম করে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ব্যাঘাত, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই

পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে একাধিক গাড়ির সংঘর্ষে আহত ১৫

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
ইমাদ পরিবহনের বাসটি পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে পৌঁছার পর ব্রেক ফেল করে। ছবি: সংগৃহিত

বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে পাঁচটি যানবাহনের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইমাদ পরিবহনের বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত একটি বাস। ছবি: সংগৃহিত

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে মাওয়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে পৌঁছার পর ব্রেক ফেল করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইলিশ পরিবহনের বাস, গোসাইরহাট এক্সপ্রেস বাস, একটি প্রাইভেটকার ও একটি জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ইমাদ পরিবহনের বাসটির। এ সময় ১৫ জন আহত হয়।

বাসের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত একটি প্রাইভেটকার। ছবি: সংগৃহিত

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD