শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

নয়াপল্টনের সহিংসতায় তিন মামলায় গ্রেফতার ৫০

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা ও দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা হয়েছে।

এসব মামলায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি মাহমুদুল হাসান।

বুধবার রাতে তিনি গণমাধ্যমকে জানান, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধার অভিযোগে এসব মামলা হয়েছে। মামলাগুলোতে বিএনপি নেতা মির্জা আব্বাসকেও আসামি করা হয়েছে বলে জানান ওসি।

এদিকে রাতে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ প্রোগ্রামে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, নয়াপল্টনের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৩০ জনকে সনাক্ত করা হয়েছে।

এদিন দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

নয়াপল্টনে সংঘর্ষের জন্য বিএনপিকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিডিও দেখে পুলিশের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

তবে নয়াপল্টনে হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নয়াপল্টনে শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগকর্মীরা হেলমেট পরে হামলা করেছে।

নির্বাচনের কর্মসূচিকে বানচাল করা, নির্বাচনকে বানচাল করতেই পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD