শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

নৌবাহিনীর বি-২০২৫ ব্যাচের বুটক্যাম্প শেষ, কুচকাওয়াজে শপথ নিল ৪১৭ নাবিক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ নৌবাহিনীর বি-২০২৫ ব্যাচের নবীন নাবিকদের কঠোর বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপ্তি ঘটেছে এক মনোমুগ্ধকর ও শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজের মধ্য দিয়ে। সোমবার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং পরে কৃতিত্ব অর্জনকারী নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন।

আইএসপিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বি-২০২৫ ব্যাচের মধ্যে রিজান মোল্যা সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করে ‘নৌপ্রধান পদক’ অর্জন করেছেন। এছাড়া মো. মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং মো. হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ জিতে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।

দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এ ব্যাচের ৪১৭ জন নবীন নাবিক আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছেন। জাতীয় পতাকায় হাত রেখে তারা দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে ভাষণে নৌবাহিনী প্রধান প্রথমেই স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং নৌ কমান্ডোদের ত্যাগকে। পাশাপাশি তিনি জুলাই–আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ হওয়া সকলকে শ্রদ্ধা জানান। নতুন নাবিকদের উদ্দেশে তিনি দেশের সম্ভাবনা, সমুদ্রসম্পদের গুরুত্ব এবং নৌবাহিনীর ভূমিকা তুলে ধরেন।

তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা থেকে শুরু করে দেশের সংকটময় সময়ে জননিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীর দায়িত্ব এখন অনেক বেশি। আধুনিক প্রযুক্তি নির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনীতে নিজেদের দক্ষতা বাড়িয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া পেশা হিসেবে দেশের সেবা বেছে নেওয়ায় নবীন নাবিকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ নাবিকরাই দেশের বিস্তৃত সমুদ্রসীমা রক্ষায় এবং নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

জাঁকজমকপূর্ণ এ কুচকাওয়াজে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD