শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

নোয়াখালীর কবিরহাটে পিকআপ চাপায় স্কুল ছাত্রী নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ মে, ২০১৮

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট পৌরসভায় পিকআপভ্যান চাপায় নুসরাত জাহান নাবিলা (৯) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বসুরহাট-কবিরহাট সড়কের পূর্ব ফতেপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান নাবিলা ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এর কবিরহাট শাখার ইভিপি আব্দুল হালিমের মেয়ে। সে কবিরহাট কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল বাড়ীর পাশের দোকানে যাচ্ছিল নাবিলা। এসময় বসুরহাট থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যান তাকে পিছন থেকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপভ্যানটি আটক করা হয়েছে। ঘটনার পর চালক ফালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD