শিরোনাম :
বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ ওয়াশিংটনে সি চিন পিং, চীন-মার্কিন সম্পর্কের নতুন দিকনির্দেশনার প্রত্যাশা

নোয়াখালীতে ১৫ জুয়াড়ী আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ মে, ২০১৮

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিযে ১৫ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (১৪ মে) ভোরে উপজেলার নদনা ইউনিয়নের কেরামত আলী মার্কেট থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৩২ হাজার ৭শ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার নদনা ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত বক্সি মিয়ার ছেলে মোঃ ইউসুফ(৪২), মৃত ছায়েদ আলীর ছেলে ইউসুফ (৪০), মৃত মফিজ উল্যাহর ছেলে মোঃ আবুল কাসেম (৪৭), সালেহ আহাম্মদের ছেলে মোঃ আবুল কালাম আজাদ(৩৭), মৃত হায়দার আলীর ছেলে মোঃ ইলিয়াছ (৪৬), আজিজ উল্যাহর ছেলে বেলায়েত হোসেন (২৫), মৃত আঃ মান্নানের ছেলে মোঃ হোসেন (২৮), মৃত শরাফত উল্যাহর ছেলে মোঃ কামাল (৩৪), মৃত আঃ মতিনের ছেলে মোঃ মঈন (৪২) , মৃত আঃ রশিদের ছেলে মোঃ আলমগীর (৩৫), মৃত ইয়াছিন পাটোয়ারীর ছেলে আঃ রহিম(৪৯) , মোঃ মৃত আমিন উল্যাহর ছেলে সোহাগ (৪০), মৃত আবদুর রহমানের ছেলে মোঃ হানিফ (৬০), এবং একই উপজেলার বজরা ইউনিয়নের মৃত আঃ মোতালেবের ছেলে মোঃ মাঈন উদ্দিন (৩৪) ও মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ ফারুক (২৬)।

জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলায় অবস্থায় ১৫ জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৩২ হাজার ৭শ টাকা জব্দ করা হয়। তিনি আরো তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD