শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

নোয়াখালীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩৮

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ মে, ২০১৮

​আসাদুজ্জামান চৌধুরী কাজল​,​ নোয়াখালী: সেনবাগ ও সুবর্ণচর উপজেলার পৃথক স্থানে সুবর্ণ সুপার সার্ভিসের দুটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩৮জন আহত হয়েছে। মঙ্গলবার (১৫ মে) সকাল ১১টা ও দুপুর ১২টায় পৃথক দুটি দূর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চৌমুহনী থেকে ফেনীর উদ্দেশ্যে সুগন্ধা দ্রুত যান সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। সকাল ১১টার দিকে বাসটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ উপজেলার ছমিরমুন্সিরহাট বাজার সংলগ্ন উদয়ন ব্রিক ফিল্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বালুর স্তুপের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২১জন যাত্রী আহত হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। অপরদিকে দুপুরে জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের আক্তার মিয়ারহাট থেকে সোনাপুর বাজারের উদ্দেশ্যে সুবর্ণ সুপার সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। দুপুর ১২টার দিকে বাসটি কেরামতপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৭জন যাত্রী আহত হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী ও চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD