শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

নোয়াখালীতে নারী মাদক ব্যবসায়ীসহ আটক ১১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে মাদক বিরোধি বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় এক নারী মাদক ব্যবসায়ীসহ ১১জনকে  আটক করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা ও ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বুধবার (২৩ মে) বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, সারাদেশের মতো  গত কয়েকদিন যাবৎ জেলায় মাদক বিরোধি বিশেষ অভিযান পরিচালিত হয়ে আসছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সম্রাজ্ঞী মমতাজসহ ১১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. একেএম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযানে গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক আইনে একাধিক করে মামলা রয়েছে। এছাড়া নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD