শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

নেপালে ভারতীয় দূতাবাসে বিস্ফোরণ, মাওবাদী নেতা গ্রেপ্তার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
অনলাইন ডেস্ক: নেপালের বিরাটনগরে ভারতীয় দূতাবাসের কাছে প্রেসার কুকার বোমা বিস্ফোরণে জড়িত এক মাওবাদী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত ওই মাওবাদী নেতার নাম সুরেশ কুমার রাই ওরফে সাগর রাই। নেপালের মোরাঙের বাসিন্দা সুরেশ সিপিআই-এমএল রেড স্টার (বিপ্লব গ্রুপ)-এর এক জন ডিস্ট্রিক্ট সেক্রেটারি। এই সুরেশই বিস্ফোরণের অন্যতম মূল চক্রী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুধু ভারতীয় দূতাবাসই নয়, নেপালে বিভিন্ন ভারতীয় সংস্থাগুলো যে তাদের হামলার লক্ষ্য ছিল জেরায় সুরেশ সে কথাও স্বীকার করেছেন।

গত ১৬ এপ্রিল বিরাটনগরের ভারতীয় দূতাবাসের সামনে রাত সাড়ে ৮টা নগাদ বিস্ফোরণ ঘটে। সেই সময় দূতাবাসে কেউ ছিলেন না। ফলে হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয় বলে জানান মোরাঙের পুলিশ সুপার অরুণ কুমার বিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD