শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

নেত্রকোনার কেন্দুয়ায় রুবেল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

সোহান আহমেদ কাকন, নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় রুবেল মিয়াকে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারদন্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। সেইসাথে প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। বুধবার বেলা সাড়ে ১১ টায় জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, স্বপন, জুয়েল, রাজধর ও এরশাদ মিয়া। তারা সকলেই কেন্দুয়া উপজেলার উলোহাটী গ্রামের বাসিন্দা।
নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি সাইফুল আলম প্রদীপ জানান, আসামীরা একটি মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ৬ আগষ্ট রুবেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংস ভাবে হত্যা করে উলোহাটি গ্রামের চাঁন মিয়ার বীজ তলা ফেলে রাখে। পরতর্বীতে রুবেলের লাশ উদ্ধার করে পুলিশ। তিনদিন পর ৯ আগষ্ট রুবেলের পিতা হাসিম উদ্দীন বাদি হয়ে স্বপনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামী করে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত কালীন সময়ে আসমী জুয়েলের স্বীকারক্তি মূলক জবানবন্দিতে ২০১৬ সালের ১৪ ই জানুয়ারী ৪ জনকে আসামী করে আদালতে চার্জসীট দাখিল করে। আদালত ৯ জন স্বাক্ষীর স্বক্ষ্য গ্রহন শেষে আজ এ রায় প্রদান করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD