শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

নুরুল হুদাসহ সাবেক ৩ সিইসিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫

কে এম নুরুল হুদাসহ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্বাচনে নয়ছয় ও পাতানোর অভিযোগ বিষয়ে তথ্য পেতে এই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

সোমবার (২৩ জুন) বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, এরই মধ্যে দেশজুড়ে এই বিষয়ে ব্যাপক অনুসন্ধান শুরু হয়েছে।

গত রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ।

তার বিরুদ্ধে ২০১৮ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে। শুধু ২০১৮ সালেই নয়, ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনের কারচুপি নিয়েও অনুসন্ধান করছে দুদক। এর অংশ হিসেবে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে জেলা নির্বাচন অফিস থেকে।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘আমাদের অনুসন্ধান দল তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য পত্র পাঠিয়েছেন।

অনেক ক্ষেত্রে তারা কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরো যে তথ্য প্রয়োজন, সে জন্য তারা কাজ করছেন।’

দুদক জানায়, নির্বাচনে নয়ছয়ের অভিযোগে সাবেক সিইসি কে এম নুরুল হুদাসহ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাদ যাবে না সংশ্লিষ্টরাও।

আক্তার হোসেন বলেন, ‘সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণের সহায়ক যারা আছেন এবং অভিযোগ সংশ্লিষ্ট যে ব্যক্তিরা আছেন তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রতিবেদন দাখিল করা হবে।’

অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মামলা করবে বলে জানিয়েছে দুদক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD