শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

নির্বাচন ঠেকানোর নামে নাশকতা ও নৈরাজ্য করলে দাতভাঙ্গা জবাব: নাসিম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচন বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপ চেয়েছে, তাই সংলাপ চলছে। আমরাও চাই আলোচনার মাধ্যমে সংবিধান মোতাবেক অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন। কিন্তু মনে রাখবেন, কেউ যদি নির্বাচন ঠেকানোর নামে নাশকতা ও নৈরাজ্য করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর চেষ্টা করেন তাহলে দাতভাঙ্গা জবাব দেয়া হবে।

সোমবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন মুক্তির সোপানে জেলা আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ২০১৪ সালে বিএনপি মাঠে ছিল না, তাই আমরা খালি মাঠে গোল দিয়েছিলাম। এবার লড়াই করেই জিততে চাই। আর বিএনপি যদি এবারও নির্বাচন বর্জন করে, তাহলে বাটি চালান দিয়েও তাদের আগামীতে আর খুজে পাওয়া যাবে না। গত ১০ বছরে সিরাজগঞ্জের উন্নয়নের চিত্র তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, আমরা আপনাদের উন্নয়ন দিয়েছি, আসন্ন নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে জয়ের জন্য আপনারা আমাদের একটি করে ভোট দিন। তাহলে আগামীতে আমরা আপনাদের আলোকিত সিরাজগঞ্জ উপহার দেবো। এসময় সিরাজগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, ম,ম আমজাদ হোসেন মিলন এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, তানভীর ইমাম এমপি, সংরক্ষিত নারী এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ সূর্য্য, কে, এম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল হাকিম ও ছাত্রনেতা আহসান হাবিব খোকা প্রমুখ।

এর আগে সিরাজগঞ্জে নির্মাণাধীন সরকারি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫ শ’ শয্যা বিশিস্ট হাসপাতাল প্রকল্পের একাডেমিক ভবন ও দুটি হোস্টেল ভবনের কার্যক্রম উদ্বোধন করে প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী পুরো প্রকল্পের কাজ শেষ হলে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এর উদ্বোধন করবেন বলে সাংবাদিকদের অবহিত করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD