শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে মহাজোট: কাদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিপুল ভোটে জয়লাভ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের মহাজোট বিপুল ভোটে বিজয়লাভ করবে আগামী নির্বাচনে। বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের বিষয়ে তিনি বলেন, মনোনয়ন তালিকা ২৭ নভেম্বরের মধ্যে করার কোনো বিকল্প নেই। ২৭ নভেম্বর অতিক্রম করা যাবে না। আমরা আওয়ামী লীগ এবং মহাজোট- ইলেক্টেবল ও উইনেবল প্রার্থীদেরই মনোনয়ন দেবো।

তিনি বলেন, মনোনয়নের জন্য আমরা যে তালিকা চূড়ান্ত করেছিলাম, সেখানেও শেষ মুহূর্তে অনেক পরিবর্তন আসছে।

বুড়িগঙ্গা নদীতে যশোর জেলা বিএনপির সহ-সভাপতি এবং আসন্ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আবু বকর আবুর লাশ পাওয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, তাদের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী অনেক। বিষয়টি বিএনপির অভ্যন্তরীণ সমস্যা হতে পারে। বিএনপির এই প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের দ্বন্দ্ব নেই, কোনো স্বার্থেরও বিষয় নেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD