শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

নির্বাচনে দেশের জনগণই বড় পর্যবেক্ষক: নাসিম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধি: নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক নয়-এ দেশের জনগণই বড় পর্যবেক্ষক মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের প্রতি আস্থাহীন রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে বিদেশী পর্যবেক্ষকদের উপর ভরসা করছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। জনগণ ভোটের মালিক। এ নির্বাচনে জনগণ যাদের রায় দেবে, তারাই পরবর্তী সরকার গঠন করবেন। আওয়ামীলীগের নেতৃত্বে ১৪ দল জনগণের রায় মেনে নেবে।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও এলজিইডি’র চলমান উন্নয়নমুলক কর্মকান্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। এছাড়াও তিনি বিভিন্ন এলাকায় উপস্থিত সমবেত জনতারর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

মোহাম্মদ নাসিম সাংবাদিকদের আরো বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে বিএনপি এবং অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করছে এটি সুখের কথা। আওয়ামীলীগও চায় দেশের নিবন্ধিত সকল দল নির্বাচনে অংশ গ্রহণ করুক। সকল দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক এ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আবারো সরকার গঠন করবে। কিন্তু কোন দল যেন নির্বাচন থেকে সরে গিয়ে বিদেশীদের কাছে অসত্য অভিযোগ না করে তার জন্য তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানান। তিনি এও বলেছেন- কোন অন্যায় বা ভুল হলে তাঁর বিচার এ দেশের জনগণই করবে। বিদেশীরা নয় বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, যুগ্ম সম্পাদক আব্দুল বারী শেখ, কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন, মনসুর নগর থানা আওয়ামীলগের গোলাম রব্বানী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD