শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

নির্বাচনে অংশ নিবে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: বর্তমান প্রধামন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে যাচ্ছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটটির শীর্ষ নেতারা বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্রে জানা গেছে।

২০ দলীয় জোটের একজন শীর্ষ নেতা জার্মানবাংলাকে জানিয়েছেন, আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে জোটটি তার সাত দফা দাবি থেকে সরে আসেনি। শেষ সময় পর্যন্ত সাত দফা দাবি নিয়ে মাঠে থাকার কথা জানান তিনি।

জোটের আরেক শীর্ষ নেতা বলেন, ‘আমরা মনে করেছি, নির্বাচনে যাওয়াই সঠিক সিদ্ধান্ত। তবে নির্বাচনে না গিয়ে বিকল্প নিয়েও আলোচনা হয়েছে। আমরা কৌশলের অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছি।’

শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির মহাসচিব ও জোটটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ সন্ধ্যা থেকে বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক হয়েছে। দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল দুপুর ১টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের অবস্থান জানাবেন।’

বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিত্রদলগুলোর প্রধানদের মতামত জানতে চান। বৈঠকে উপস্থিত গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্যের শীর্ষ নেতারা তাদের মতামত দেন। পক্ষে বিপক্ষে মতামত ও যুক্তি আসে। তবে নির্বাচনে যাওয়ার পক্ষে মতামত ও যুক্তি গ্রহণযোগ্য হওয়ায় নেতারা নির্বাচনে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

বিএনপির গুরুত্বপূর্ণ একটি সূত্রের দাবি, নির্বাচনে যাওয়ার বিষয়ে কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবুজ সংকেত দিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD