শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় দেরি হলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে: মির্জা ফখরুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় দেরি হলে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জাতি প্রশ্ন তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

চোখের অসুস্থতাজনিত চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে দেওয়া স্ট্যাটাসে বিএনপি মহাসচিব লিখেছেন, চোখের অস্ত্রোপচারের পর চিকিৎসা সংক্রান্ত বিধিনিষেধের কারণে, আমি আরও কয়েকদিন বিমানে যেতে পারব না। তা সত্ত্বেও, আমি বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং ইতিবাচক ফলাফলের জন্য যা করা সম্ভব তা করছি।

তিনি আরও লিখেছেন, গতকালের (সোমবার) বৈঠকটি অনুষ্ঠিত হতে দেখে আমি আনন্দিত হয়েছি এবং গণতান্ত্রিক উত্তরণ, গত ১৫ বছরে (জুলাই ২০২৪ সহ) অন্যায়ভাবে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার এবং অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে স্পষ্ট অগ্রগতির জন্য আমি উন্মুখ।

মির্জা ফখরুল লিখেছেন, আমাদের মনে রাখতে হবে- গণতান্ত্রিক উত্তরণ, ন্যায়বিচার এবং সংস্কারগুলো পারস্পরিকভাবে আলাদা নয়। এগুলো একসঙ্গে ঘটতে পারে এবং অবশ্যই ঘটতে হবে। এটিই আমাদের জাতির জন্য সর্বোত্তম পথ।

তিনি লিখেছেন, আমি আন্তরিকভাবে আশা করি, অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রজ্ঞা এবং ক্ষমতা আছে, যার শুরু নির্বাচনী রোডম্যাপের জরুরি ঘোষণা দিয়ে। এটি যত বেশি বিলম্বিত হবে, তত বেশি ঝুঁকি থাকবে যে, জাতি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে।

সবশেষে বিএনপি মহাসচিব লিখেছেন, আসুন বাংলাদেশকে প্রকৃত গণতন্ত্র এবং জবাবদিহিতার পথে নিয়ে যাওয়ার এই সুযোগটি হাতছাড়া না করি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD