শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

নির্ধারিত স্থান ছাড়া পোস্টার লাগালেই জরিমানা: ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, যারা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র পোস্টার লাগাবে এবং শহরের সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা আরোপ করা হবে।

আজ রোববার রাজধানীর আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ডে পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধনকালে প্রশাসক এ সব কথা বলেন।

ডিএনসিসির আওতাধীন এলাকায় ১০টি নতুন পোস্টার বোর্ড এবং সংস্কারকৃত ১৫টি বিদ্যমান বোর্ড আজ তিনি উদ্বোধন করেন। নতুন বোর্ডের আয়তন ৫ ফুট বাই ৮ ফুট এবং সংস্কারকৃত বোর্ডগুলোর আয়তন ১৬-২৫ ফুট বাই ৫ ফুট।

প্রশাসক বলেন, প্রাথমিকভাবে শহরের বিভিন্ন স্থানে ২৫টি বোর্ড চালু করা হলেও পর্যায়ক্রমে সব ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে আরও পোস্টার বোর্ড স্থাপন করা হবে।

তিনি সাংবাদিকদের জানান, শহরের সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের সুবিধার জন্য সিটি কর্পোরেশন পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করেছে। এই স্থায়ী বোর্ডে যেকোনো ধরনের রাজনৈতিক ও বাণিজ্যিক পোস্টার বিনামূল্যে স্থাপন করা যাবে।

ডিএনসিসি প্রশাসক নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, শহরের শৃঙ্খলা এবং সৌন্দর্য রক্ষায় সকলে সহযোগিতা করবেন। তিনি বলেন, ‘নির্ধারিত স্থানে পোস্টার স্থাপন নিশ্চিত করতে সকলের অংশগ্রহণ প্রয়োজন।’

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রমের মাধ্যমে রাজধানী শহরে সুশৃঙ্খল ও পরিকল্পিত পোস্টার ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি শহরের সৌন্দর্য ও নাগরিক সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD