শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভারতের সমর্থন চাইল বিএনপি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে বাংলাদেশে নিরপেক্ষ এবং সুষ্ঠু হয় এ জন্য ভারতের সমর্থন চেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।
ভারতীয় একটি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে, দিল্লি সফরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “গণতন্ত্র ও মানবাধিকারের চ্যাম্পিয়ন” হিসাবে বাংলাদেশের নির্বাচনের বিষয়টি ভারতের অবশ্যই দেখা উচিত।

শেখ হাসিনা বাংলাদেশে এক নায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। আগামী ডিসেম্বরে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সমর্থন চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহবান জানান আমির খসরু।

তিনি আরো বলেন, বাংলাদেশের জনগনকে দেখা উচিত, তাদের প্রতিবেশী দেশের গঠনমূলক শাসন ব্যবস্থা এবং তারা একদলীয় নির্বাচনে যায় না।

এছাড়া শেখ হাসিনা ও আওয়ামী লীগের সকল কর্মকান্ডে ভারতের সমর্থনকে ‘ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করেছেন তিনি।

প্রসঙ্গত, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারতের অবস্থান পর্যবেক্ষণ করতে বিএনপির তিন নেতা দিল্লি সফর করছেন। স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বাকি দুজন হলেন, বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু এবং আন্তর্জাতিক বিষয়ক সচিব হুমায়ুন কবির।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD