শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

নিজেকে সবসময় যেভাবে সুন্দর রাখতে পারেন…

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩ জুন, ২০১৮
  • ফাতেমা রহমান রুমা

সৌন্দর্য্য থাকতে চান। আসলে সৌন্দর্য্যের ৮০% নির্ভর করে আপনার খাদ্যভ্যাসের উপর। বাকি ২০% নির্ভর করে বাহ্যিক যত্নের উপর। আপনার ছোট ছোট কিছু অভ্যাসের মাধ্যমে আপনি নিজেকে সবসময় যেভাবে সুন্দর রাখতে পারেন…

সঠিক খাদ্যভ্যাস: একজন মানুষ যত বেশি ভিটামিনযুক্ত খাবার খাবেন তিনি ততটাই ফিট এবং সুন্দর থাকবেন। তাই খাবারে শাক সবিজ ও ফলের পরিমাণ বৃদ্ধি করুন।

পর্যাপ্ত ঘুম : সুন্দর থাকতে ঘুমের কোন বিকল্প নেই। প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুম আপনাকে সুন্দর থাকতে সাহায্য করবে। সঠিক পরিমাণ ঘুম আপনাকে রাখবে টেনশনমুক্ত ও তরতাজা । তাই রাতজাগার অভ্যাস ও ত্যাগ করুন।

প্রচুর পরিমাণ পানি: ডি-হাইড্রেটেশন বা পানি স্বল্পতা আপনার ত্বক কে মলিন করে দেয় শরীরকে দুর্বল করে দেয়। তাই ত্বক ভালো রাখতে দিন শুরু করুন এক গ্লাস পানি দিয়ে। এবং প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। এতে শরীর ত্বক দুটোই থাকবে তরতাজা।

গ্রীন টি: চা- কফি ইত্যাদি আপনার ত্বক কালো করে দেয়। তাছাড়া দাঁতও নষ্ট হয়ে যায়। কিন্তু গ্রীন টি একদম ভিন্ন। এটি ত্বকের জন্য খুব ভালো, ওজন কমাতেও সাহায্য করে গ্রীন টি। কোলেস্টরল কমাতেও কার্যকর এই সবুজ চা বা গ্রীন টি। তাই নিশ্চয় বুঝতে পারছেন গ্রীন টি খেলে কতটা উপকার পাবেন আপনি।

সানস্ক্রিন লোশন : রোদে পোড়া দাগ আপনার সৌন্দর্য্য নষ্ট করে তাছাড়া রোদের কারণে ত্বকে বলিরেখাও পড়তে পারে। তাই সবসময় সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। এবং ব্যাগে একটি সানগ্লাস রাখুন সবসময় তাহলে চোখও রোদ থেকে বাঁচবে।

জগিং বা ইয়োগা : সৌন্দর্য্যের গোপন রহস্য হলো জগিং বা ইয়োগা। তাই প্রতিদিন সকালে এবং বিকালে ইয়োগা করার অভ্যাস করুন। এতে আপনি ফিট থাকবেন। তারুণ্য ধরে রাখতে সৌন্দর্য্যের কোন বিকল্প নেই। ইয়োগা আপনাকে সুস্থ থাকতেও সহায়তা করবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD