শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বাতিল করা হয়েছে ইভিএম।

সোমবার (১১ আগস্ট) গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন অধ্যাদেশ ২০২৫ নিয়ে ইসির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী চূড়ান্ত করা হয়েছে। অনিয়ম হলে বাতিল করা যাবে পুরো আসনের ভোট। হলফনামায় মিথ্যার আশ্রয় নিলে বিজয়ী হলেও প্রার্থিতা বাতিল হবে।

তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে।

ইসি আরও বলেন, ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেখানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না। সেখানে না ভোট হবে। দুইজন প্রার্থী সমপরিমাণ ভোট পেলে লটারি নয় পুনরায় নির্বাচন হবে।

আরপিও’তে বলা হয়েছে, সেনাবাহিনী, নৌ, বিমানবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের নির্বাচনে কাজে লাগানো যাবে। কর্মকর্তাদের শাস্তির বিধান, সংবাদ কর্মীদের কেন্দ্রে প্রেবেশের বিধান, গণমাধ্যম কর্মীরা ভোট গণণার সময় থাকবে।

এছাড়া প্রার্থীদের ব্যয়ের বিষয়ে সুনির্দিষ্ট অডিট হবে। রাজনৈতিক দলকে অনুদান ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে। এআই ব্যবহার করে মিথ্যাচার ঠেকানের বিষয়টি যোগ করা হয়েছে।

নির্বাচণের আচরণ বিধিতে নারী সম্মান সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করা, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলের প্রার্থীরা নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD