শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার, আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিল থেকে সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী উপজেলা শহরের মডেল মসজিদে নামাজ পড়তে আসা লোকজন মসজিদের পাশের গেদ্ধারের বিলে কচুরিপানার নিচে স্বপন প্রধানের মরদেহ দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।

বিলের পাশের হলিকেয়ার ক্লিনিক ভবনের মালিক স্বপন প্রধান মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে সাব-রেজিস্ট্রার পদে চাকরি পেয়েছিলেন। তার বাড়ি নাগেশ্বরী শহরের সাতানী পাড়ায়।

স্থানীয়রা জানিয়েছেন, কয়কবছর আগে গেদ্ধারের বিলের পাশে জমি কিনে ‘লেক সিটি’ বানান স্বপন প্রধান। ক্লিনিকের পূর্ব পাশে গোলঘরে মাঝে-মধ্যে বসতেন তিনি। সেই গোলঘরের পাশে কচুরিপানার নিচে তার মরদেহ পাওয়া যায়। তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় স্বপন প্রধানের সৎ ভাই তালহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানিয়েছেন, স্বপন প্রধানের মরদেহ কচুরিপানার নিচে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ বলা যাবে।

 

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD