শিরোনাম :
৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’ ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের

নাইরোবিতে বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলা, নিহত ১১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেলে হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েস্টল্যান্ডস জেলার একটি ভবন থেকে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই ভবনটি দুসিটডি২ হোটেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

মঙ্গলবার রাতে জঙ্গি হামলার এ ঘটনার দায় শিকার করেছে সোমালিয়ার সলামপন্থি জঙ্গিদল আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। পুলিশও একে জঙ্গি হামলা বলে বর্ণনা করেছে।

কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বোইনেট সাংবাদিকদের জানান, বন্দুকধারীরা হোটেলের লবিতেত ঢোকার আগে কার পার্কিং এলাকার যানবাহনে বোমা ছুড়ে মারে। সেখানে একজন আত্মঘাতী বোমাও বিস্ফোরণ ঘটায়। ফায়ারফাইটাররা হোটেল প্রাঙ্গণের প্রবেশ পথে জ্বলতে থাকা তিনটির গাড়ির আগুন নিভিয়েছে।

সেনাবাহিনীর সশস্ত্র দল এবং অন্যান্যা বাহিনীর সশস্ত্র সদস্যরা হোটেল প্রাঙ্গণে প্রবেশ করেছে এবং প্রাণ নিয়ে ছুটতে থাকা হতভম্ব কর্মীদের ঘিরে ধরে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে। পায়ে গুলিবিদ্ধ এক নারীকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া রক্তাক্ত আরও তিনজন পুরুষ দৌড়ে বেরিয়ে এসেছেন।

সোমালিয়ার জঙ্গিদল আল শাবাব প্রায়ই প্রতিবেশী কেনিয়ায় হামলা চালায়। এর আগে ২০১৩ সালে একটি শপিং সেন্টারে এবং ২০১৫ সালে একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা করে আল শাবাব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD