শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

নন এমপিও শিক্ষকরা অনশন ভাঙলেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১১ জুলাই, ২০১৮

এমপিওভুক্তির দাবিতে অনশনরত ননএমপিও শিক্ষকরা অনশন ভেঙেছেন। বুধবার (১১ জুলাই) ৩২দিনের অবস্থান কর্মসূচি ও ১৭ দিনের অনশনের পর আজ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ননএমপিও শিক্ষকদের অনশন ভাঙিয়েছেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আশ্বাসের উপর ভিত্তি করেই তারা আন্দোলন স্থগিত করেছেন। নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায়সহ আন্দোলনকারী শিক্ষকদের ৫ সদস্যের প্রতিনিধি দল বুধবার শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আন্দোলন স্থগিতের আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

বিনয় ভূষণ রায় বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক হয়েছে। তিনি আমাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ে গত এক মাস ধরে খোলা আকাশের নিচে আন্দোলন করে যাচ্ছেন- শিক্ষামন্ত্রী তাতে দুঃখ প্রকাশ করেছেন। শিক্ষকদের দাবি আদায়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। শিক্ষকদের দাবি কতটুকু আদায় করা সম্ভব হয়- সেটি নিয়ে শিক্ষামন্ত্রী কাজ করে যাচ্ছেন।

শিক্ষামন্ত্রীর আশ্বাসে সন্তুষ্ট প্রকাশ করেছেন শিক্ষক নেতারা। তারা বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশা করি সরকার আমাদের ন্যায্য দাবিতে গুরুত্ব দিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নেবে। প্রসঙ্গত, এমপিওভুক্তির দাবিতে গত এক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD