শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

নতুন সেনাপ্রধান হলেন জেনারেল আজিজ আহমেদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে নতুন সেনাপ্রধান নিয়োগ করা হয়েছে। সোমবার (১৮ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে বলা হয়, আগামী ২৫ জুন, বিকেল থেকে এই নিয়োগ আদেশ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনীর বিএ ২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে আগামী ২৫ জুন অপরাহ্ন থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ অপরাহ্ন থেকে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।’ আজিজ আহমেদ এর আগে বিজিবি’র মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেন।
এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপণে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আগামী ২৫ জুন অবসরে যাবেন।
এতে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বিএ ১৭৩৮ জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের নিয়োগের মেয়াদ আগামী ২৫ জুন অপরাহ্নে পূর্ণ হওয়ার কারণে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উল্লেখিত তারিখ অপরাহ্ন থেকে তাঁর অনুকুলে ছুটি পাওনা সাপেক্ষ এক বছরের অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) মঞ্জুর এবং উক্ত ছুটি শেষে অবসর সংক্রান্ত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ তাকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান থেকে অবসর প্রদান করা হলো।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD