শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদন্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

সিরাজগঞ্জ থেকে এইচ এম আলমগীর কবির:
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধুকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের দায়ে মো. সোনা উলাণ্ঢাহ (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত সোনা উলাণ্ঢাহ বেলকুচি উপজেলার বালা বাড়ী গ্রামের মৃত জয়ধর আলীর ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর শেখ আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করে মামলার বরাদ দিয়ে জানান, ২০০৬ সালের ৮ মার্চ গভীর রাতে শাহজাদপুর উপজেলার ঘোরশাল নতুন পাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী মর্জিনা খাতুন (২৭) ঘরে ঢুকে পার্শ্ববর্তী বালা বাড়ী গ্রামের সোনা উলণ্ঢাহ।

এ সময় গৃহবধু মর্জিনার বুকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মর্জিনা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ সোনা উল­াকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এই রায় দেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD