শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল উত্তর-পূর্ব এশিয়ায় জয়-জয় উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান ভূমিধসপ্রবণ নেপালে আবহাওয়া ও স্যাটেলাইটভিত্তিক সহায়তা জোরদার করেছে চীন মিয়ামি বিমানবন্দরে রানওয়ে অতিক্রম করে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ব্যাঘাত, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ড. মুহাম্মদ ইউনূস কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

গত সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ায় পৌঁছান প্রধান উপদেষ্টা। সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এই বৈঠকের পর দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই করা হয়।

সফরের প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান থেকে তার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ। বুধবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে সামাজিক ব্যবসায় অবদানের জন্য এই ডিগ্রি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তুয়াঙ্কু মুহরিজ ইবনে আলমারহুম তুয়ানকু মুনাওইর তার হাতে এই সম্মাননা তুলে দেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার মন্ত্রী, শীর্ষস্থানীয় শিল্পপতি ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।

 

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD