শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

দেশের প্রকৃতি সংরক্ষণের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন

মশিউর আনন্দ,ঢাকা:
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে প্রকৃতি সংরক্ষণের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। প্রকৃতি সুন্দর রাখলে আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে পারবো। তিনি বলেন, জীবনের জন্য প্রকৃতি তাই উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করা যাবে না। যারা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করে সরকার তাদের পুরস্কার প্রদান করে থাকে।

সন্ধ্যায় চ্যানেল আই চেতনা চত্বরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই আয়োজিত প্রকৃতি সংরক্ষণ পদক – ২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপমন্ত্রী এসব কথা বলেন।

হাবিবুন নাহার বলেন, সুন্দরবন সংরক্ষণে সরকার নিরলসভাবে কাজ করছে। এলক্ষ্যে সুন্দরবন সুরক্ষা নামে প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় টহলযান সংগ্রহ করা হয়েছে। সুন্দরবন সুরক্ষার জন্য এর ওপর নির্ভরশীল জনগণকে এর ব্যবস্থাপনার সংশ্লিষ্ট করা হচ্ছে। জনগণের সহযোগিতায় সুন্দরবনসহ দেশের অন্যান্য বন বনানী রক্ষায় সরকার সফল হবে।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার এবং পরিচালক জহির উদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রাণ প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুল হাসান খানকে চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০২১ প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ক্রেস্ট, একলক্ষ টাকা এবং আজীবন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD