শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

দুর্গাপূজায় ৪৯ বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলা, গ্রেফতার ১৯: আইজিপি

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সারাদেশে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ সেপ্টেম্বর থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত পর্যন্ত ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনার কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি।

সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় এজন্য পুলিশ সর্বোচ্চ কাজ করছে উল্লেখ করে আইজিপি বলেন, এসব ঘটনায় থানায় জিডিসহ ১৫টি মামলা হয়েছে। আর এসব মামলায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিচ্ছিন্ন ঘটনাগুলো কী ধরনের জানতে চাইলে তিনি বলেন, পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, প্রতিমা হেলে পড়ে যাওয়া, পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি, ভ্যান থেকে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া, ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া ও জামায়াত কর্মী পরিচয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধের নির্দেশ দেওয়ার মতো ঘটনা রয়েছে।

জায়ামাত কর্মী পরিচয়ে ঘটনানো ঘটনা সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম ও অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি চট্টগ্রামে ঘটেছে। এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন দলটির সঙ্গে তার কোনো সম্পক্ততা নেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD