শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ

দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় উত্তাল বিমানবন্দর সড়ক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ জুলাই, ২০১৮

ইদ্রিস আলম: ২ শিক্ষার্থীর নিহতের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এ ঘটনায় রাস্তার উভয়পাশে তীব্র জানযটের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিক থেকেই তারা কুর্মিটোলা হাসপাতালের সামনে দূঘটনাস্থলে অবস্থান নেয়।

শিক্ষর্থীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে তারা এখান থেকে যাবেন না।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ অবস্থানরত শিক্ষার্থীদের সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।

এর আগে গতকাল রবিবার দুপুর ১২টা। বিমানবন্দর সড়কে রেডিসন হোটেলের কাছে এমইএস স্টপেজ। প্রতিদিনের মতো নগরের সবাই যার যার কাজে ব্যস্ত। স্কুল-কলেজ ছুটি হচ্ছে। জমছে বাস স্ট্যান্ডগুলোতে ভিড়। ঠিক তেমনি রাজধানীর শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা ছুটির পর বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিল এমইএস স্টপেজে। কে জানতো এটাই শেষ অপেক্ষা। দুই বাসের অসুস্থ প্রতিযোগিতায় নিমেষেই প্রাণ যায় প্রথম বর্ষের ছাত্রী দিয়া আখতার মিম (১৭) ও দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল করিমের (১৮)।

কালশির ফ্লাইওভার হয়ে নূরে মক্কা ও জাবালে নূর পরিবহনের দুইটি বাস পাল্লা দিয়ে আসছিল। প্রতিযোগিতা করতে গিয়ে জাবালে নূর পরিবহনের বাস এসে উঠে পড়ে অপেক্ষমান শিক্ষার্থীদের উপর। মুহূর্তেই সবকিছু ওলটপালট। বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন দিয়া ও করিম। এঘটনায় আরো বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পথচারীরা সঙ্গে সঙ্গে হতাহতদের কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কুর্মিটোলা হাসপাতালের সহকারী পরিচালক ছগির মিয়া বলেন, ওই দুর্ঘটনায় আহত ১৪ জনকে আমাদের এখানে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুজন মারা যান। দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের সিএমএইচে পাঠানো হয়। পরবর্তীতে আরো চারজনকে সিএমএইচে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সাকিব জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বাসে উঠার জন্য এমইএস স্টপেজে দাঁড়িয়েছিল। এসময় জাবালে নূর পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে শিক্ষার্থীদের চাপা দেয়।

সাদিয়া নামে আরেক শিক্ষার্থী বলেন, আমরা সবসময় ব্রিজের এখানে দাঁড়াই বাসের জন্য। আজ দুইটি বাস প্রচণ্ড গতিতে রেস করতে করতে আসছিল। কিছু বুঝে উঠার আগেই একটি বাস অপেক্ষমান শিক্ষার্থীদের উপর উঠে পড়ে। রাস্তার পাশে যে গাছটা ছিল, সেটাও মুর্হূতে উপড়ে যায়। আমরা দেখিইনি বাসটা কোত্থেকে এলো, এতটাই ছিল গতি।

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজারকে মারধর করে আটকে রাখে শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সহপাঠীদের মৃত্যর খবর পেয়ে শহীদ রমিজউদ্দিন কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD