শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

দুঃখরা সব পালিয়ে গেছে

মুনীব রেজওয়ান
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২০

বহু দিন ধরে হারিয়ে যাওয়া দুঃখগুলো খুঁজি
আমার এই সুখভরা জীবনে একটি দুঃখও অবশিষ্ট নেই
দুঃখরা আমাকে ছেড়ে যেতে যেতে পরিত্যক্ত ঘোষণা করেছে

দুঃখবিহীন এই কী দুঃসহ মানব জীবন !
দুঃখ নেই বলে আজ আমার কোন সমব্যথী নেই
শান্তনা নেবার কিম্বা দেবার মত একটা বন্ধুও নেই
ভালবাসবার মত জুলেখা শ্রীলেখা তনু কবিতারা নেই

দুঃখ খুঁজতে খুঁজতে আমি অমলকান্তির জানালায় উঁকি দিয়েছি । গোপনে,
লাশ কাটা ঘরে শুয়ে গোটা একটা জীবনানন্দ দাশ খুলে খুলে জড়িয়ে থেকেছি
কীর্তিনাশার তীর ধরে কপোতাক্ষ হয়ে হেঁটে নেমে গেছি তিস্তার খরাভরা বুকে
দুঃখ খুঁজতে খুঁজতে একদিন আমি কবি শামসুর রাহমানের বাড়ি পর্যন্ত চলে গেছি
তাঁর বারান্দায়, চেয়ারে, টেবিলে, খাটের তলায়, ফ্রেমের বার্নিশ, দেয়াল, ছাদের কার্নিশ,
মেঝের ধূলো্তে বালিতে, কোথায় খুঁজিনি আমি তাঁর নাম লিখে যাওয়া বিখ্যাত দুঃখগুলো!

দুঃখ নেবে দুঃখ? বলে রোজ হাঁক দিত আমাদের পাড়ার যে ফেরিওয়ালাটা
তাঁকেও আর খুঁজে পাওয়া গেল না কোথাও ।

সুখের সর্বোচ্চ চূড়ার একেবারে শীর্ষ বিন্দুটি ছুঁয়েই জেনেছি একদিন
দূঃখের উঠানেই ভালবাসার ঘর। দুঃখই মানুষে মানুষে সেতু পরম্পর
দুঃখের দীঘিজলে স্নান সেরেই মানুষের সুখী হয়ে ওঠা। অথচ আমিই কিনা
মূর্খের মত দোআঁশ এক মানব জমিনে কেবলই সুখের চাষাবাদ করে গেছি
আজ আমার মাচা ভর্তি সুখ লাউ কুমড়ার মত দুলছে, ঘর বোঝাই সুখ নিয়ে
আমিই রয়ে গেছি আপাদমস্তক এক দুঃখের কাঙ্গাল।

মনে পড়ে সেই কবে একদিন খেলার ছলে ঘাসে ঘাসে হৃদয় মুড়ে নিয়েছিলাম
ঘাসের গালিচার উপর দ্বিতীয় স্তরের নিরাপত্তার মত বিছিয়ে দিয়েছিলাম হাঁসের পালক
সেই থেকে যত গভীর দুঃখের নদীতেই নেমেছি, দুঃখ আর আমাকে ছুঁতে পারেনা
গা ঝারা দিলেই আমি এক অভিজাত রাজহাঁস
আচ্ছা! এমন তো নয় যে এই বেলা দুঃখ নেই বলে আমিও খানিকটা দুঃখিত রয়েছি!

আয় দুঃখ ঝেঁপে, প্রাণ দেব মেপে–

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD