ফাতেমা রহমান রুমা: শরীরের মেদ ঝরাবেন এই নিয়ে হাজারো চেষ্টা করেছেন। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। এ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা জানান, ওজন কমানোর যাবতীয় গুণাগুণ রয়েছে হলুদে। দাওয়াই হলুদ চা কীভাবে তৈরি করবেন জেনে নিন…
উপকরণ: এক চিমটি হলুদ গুঁড়ো অথবা কাঁচা হলুদ বাটা, আদা কুচি অথবা আদা বাটা এক চিমটি।
প্রক্রিয়া: একটি সসপ্যানে এক কাপ জল নিয়ে গ্যাসে বসান, সেটা গরম হয়ে এলে তাতে এক চিমটি আদা বাটা এবং এক চিমটি হলুদ বা হলুদ বাটা দিন।
জল ফুটে এলে গ্যাস বন্ধ করে দিন। ঠাণ্ডা হতে দিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে। ছাকনি দিয়ে কাপে ছেঁকে নিন। তৈরি আপনার হলুদ দেওয়া চা।
শুধু ওজন কমানোই নয়, সুগারও নিয়ন্ত্রণে রাখে এই হলুদ দেওয়া চা। শরীরে মেদ জমতে দেয় না। খাবার হজম করতে সাহায্য করে।