জার্মানবাংলা ২৪ ডটকম, রিপোর্ট: রাজশাহী, বরিশাল ও সিলেট এই তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট জোটগতভাবে অংশগ্রহণ করবে।
বুধবার (২৭ জুন) গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জোটের সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বিজেপির ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ, ডিএলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, অপর অংশের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বিএমএলের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক আবদুল করিম, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব মাওলানা নূর হোসেন কাশেমী, অপর অংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি মুহিউদ্দিন ইকরাম প্রমুখ।
এসআর//