শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

তাপস ঢাকা দক্ষিণ সিটির মেয়র দায়িত্ব নিলেন

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব নিয়েছেন শেখ ফজলে নূর তাপস। আজ শনিবার বেলা একটার সময় নগর ভবনে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হকের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি।

এ সময় তাপসের স্ত্রী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগের নেতা মোরশেদ কামাল এবং করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন তিনবারের সাংসদ শেখ ফজলে নূর তাপস। এরপর গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শপথ নেন তিনি।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বোর্ড সভা থেকে তাঁর মেয়াদকাল শুরু হবে। অর্থাৎ নতুন মেয়র যেদিন কাউন্সিলরদের নিয়ে প্রথম সভা করবেন, সেদিন থেকেই শুরু হবে তাঁর ৫ বছরের মেয়াদকাল।

সদ্য বিদায়ী মেয়র সাঈদ খোকন নির্বাচিত হওয়ার পর ১৬ মে প্রথম বোর্ড সভা করেছিলেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর মেয়রের চেয়ারে বসলেন তাপস।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উত্তর) উত্তম কুমার রায় বলেছেন, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর শেখ ফজলে নূর তাপস বেলা তিনটার দিকে জুমের সাহায্যে অনলাইনে সাংবাদিকদের ব্রিফিং করেন। এরপর ১৭ মে প্রথম অফিস করার মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD